Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০১ ১৫:৫৯:৫৮ || আপডেট: ২০১৮-০১-০১ ১৫:৫৯:৫৮

মোঃ এরশাদ, বীর-কন্ঠ’ লোহাগাড়া প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ পহেলা জানুয়ারি (সোমবার) দেশ জুড়ে বই উৎসব পালিত হচ্ছে। ২০১৮ শিক্ষাবর্ষের প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই দিচ্ছে সরকার।
তারই ধারাবাহিকতায় আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পেটান শাহের গেইট সংলগ্ন,
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও বর্ণাঢ্য অায়োজনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দাশের সভাপতিত্বে উক্ত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, এলাকার কৃতি সন্তান মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্থানীয় ২নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত ইউপি সদস্য, বিশিষ্ট সমাজ সেবক শব্বির আহমদ,
ডাঃ নুরুল কবির হেলালী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায়
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা মোছাম্মৎ রোকসানা রেবা,
শিমলা ধর, উম্মে ছালমা জেনী, শিল্পী চক্রবর্তী, সৈয়দা হাছিনাতুজ জোহরা, রুমি দাশ গুপ্তা, ফাতেমা খানম প্রমুখঃ
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দাশ তার বক্তব্যে বলেন,
এই বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার ঐকান্তিক প্রচেষ্টা ও উধারতায় দেশের বিভিন্ন স্তরে ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই বিতরণ করা হয়েছে। তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
তিনি আরও বলেন, ১৯১৫ সালে স্থাপিত হয়েছিল পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,
অনেক কৃতিত্বের সাথে বিদ্যালয়টি ১০০বছরের বেশি সময় পার করেছেন,
আমি এমন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আমার শিক্ষকতার বাকি জীবনটি এ বিদ্যালয়ে কাটিয়ে যেতে চাই।