চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি

প্রকাশ: ২০১৮-০১-০১ ১৭:৩৭:৩৭ || আপডেট: ২০১৮-০১-০১ ১৭:৩৭:৩৭

নিউজ ডেস্ক:

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে প্রতিবছর দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে ৫ জানুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করে থাকে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

বিএনপি নেতা রিজভী জানান, ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ ছাড়াও দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

দেশের গণতন্ত্র আজ লাল দেয়ালে বন্দি উল্লেখ করে রিজভী বলেন, ‘এক আইন, এক প্রভু হলে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ভয়ংকর সংকট। গণতন্ত্রে অপরিহার্য শর্ত হলো বিরোধী দল। প্রধান বিরোধী দল বিএনপি সরকারি নির্যাতনে আক্রান্ত।’

গণতন্ত্রে স্বীকৃত সভা-সমাবেশকে ক্ষমতাসীন গোষ্ঠী বানচাল করেছে মন্তব্য করে বিএনপি নেতা রিজভী আরো বলেন, ‘কণ্ঠরোধ করার জন্য গণমাধ্যম থেকে শুরু করে নানা চিন্তা, মত ও বিশ্বাসের মানুষের ওপর নেমে এসেছে সরকারের নানা প্রকার আক্রমণের আঘাত।’

বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বিরোধী দলের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

 

রিজভী আরো বলেন, বিএনপি কখনোই হিংসার ভেতরে লুকিয়ে থাকা প্রতিহিংসার প্রবল প্রতাপের রাজনীতিতে বিশ্বাসী দল নয়। বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্রের শুধু পথিকৃৎ নয়, অগ্রপথিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *