Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০১ ২২:১৭:৫৬ || আপডেট: ২০১৮-০১-০১ ২২:১৭:৫৬

স্টাফ রিপোর্টার :
লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও রাজনীতিবিদ আরিফুর রহমানের শুভ জন্মদিন পালিত হয়েছে। ১ জানুয়ারি রাতে হাসপাতালের হল রুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জামান মোল্লা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাজাহান পিপিএম (বার), ডাঃ বদিউজামান, ডাঃ আতাউর রহমান আরবী, রাজনীতিবিদ এস এম গণি সম্রাট, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জাবেদ ওমর রকসী, যুবলীগ নেতা আ.ন.ম আবদুল্লাহ বাবলু, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, তারেক, ইসমাঈল ও ব্যাংকার মোজাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে আরিফুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানান এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে।