চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের বড় সাফল্য: মোছলেম উদ্দিন আহমেদ

প্রকাশ: ২০১৮-০১-০১ ১৫:১১:৪৫ || আপডেট: ২০১৮-০১-০১ ১৫:১১:৪৫

নিউজ ডেস্ক:

নতুন বছরের প্রথম দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টায় বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধনকালে এ মন্তব্য করেন।

তিনি বই উৎসবের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম, শিক্ষক তাজুল ইসলাম, মো. আজাদ, প্রলয় চৌধুরী মুক্তি, রনি বিশ্বাস, মঞ্জুর আলম, শৈবাল দাশ, দিল আফরোজ রিতা, প্রজীব বড়ুয়া, সেলিম মোহাম্মদ, নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, গোলাম ফারুখ উপস্থিত ছিলেন।

 

অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

 

উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ উৎসব চলছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *