চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

পিএসসি পরীক্ষায় বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শতভাগ সাফল্য অর্জন

প্রকাশ: ২০১৮-০১-০২ ১৯:৪৩:২১ || আপডেট: ২০১৮-০১-০২ ১৯:৪৩:২১

 

 বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধি :

২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ সাফল্য অর্জন করেছে বান্দরবান জেলা সদরের বালাঘাটায় অবস্থিত বান্দরবান পুলিশ লাইন্স স্কুল। বিদ্যালয় থেকে ১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৫জন এ প্লাস সহ সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিত মোহন ভৌমিক বলেন, ফলাফলে আমরা সন্তুষ্ঠ। এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 

এদিকে, বিদ্যালয়ের শতভাগ সাফল্য অজর্ন করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক। শিক্ষার্থীদের পৃথক পৃথকভাবে অভিনন্দন জানান, পুলিশ সুপার, সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান,শম্পা রাণী সাহা।

 

উল্লেখ্য, স্কুলটি ২০১৪ সালে জেলা পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে স্কুলটি পরিচালিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *