Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০২ ১৯:৪৭:১৯ || আপডেট: ২০১৮-০১-০২ ১৯:৪৭:১৯

এইচ এম তৈয়ব জালাল, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের পূর্বানী হোটেল এন্ড রেস্টুরেন্টে ২ ফেব্রুয়ারি ১৮ইং ভেজাল বিরোধী অভিযান চালিয়ে সীল গালা করে দিয়েছে প্রশাসন।
জানা যায়, ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের ছাত্ররা ক্ষুদ্র আয়োজন করে ৬৫টি বিরানীর প্যাকেট উক্ত হোটেলে অর্ডার দেয়। ঐ খাবার পরিবেশন করে পরদিন সকালে সকলে অসুস্থতা বোধ করলে ডাক্তারের শরণাপন্ন হয়। কিছুক্ষণ পর প্রায় ছাত্রকে অসুস্থাবস্থায় উদ্ধার করে ঈদগাঁও ডায়বেটিস কেয়ার এন্ড হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি প্রসার হয়ে পড়লে হোটেল মালিক বাবু উত্তম রায় পূলক ধামাচাপা দিতে মোটা অংকের টাকা নিয়ে মাঠে নামে।
ঘটনাটি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের নজরে আসলে তিনি দ্রুত ঐ হাসপাতালে ছুটে আসেন। অসুস্থ ছাত্রদের বক্তব্য শ্রবণ করে অভিযুক্ত হোটেলে অভিযান চালিয়ে সিলগালা করে দেন এবং ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্যের একটি টীম গঠণ করা হবে বলে স্থানীয় সাংবাদিকদের জানান ইউএনও।
এসময় ইউএনওকে সার্বিক সহযোগিতা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও ব্যাটালিয়ন।
অভিযোগ রয়েছে, খাস জমিতে নির্মিত ঐ হোটেল দীর্ঘদিন ধরে পঁচা-বাসি, অপরিস্কার খাবার পরিবেশন করে আসছিল। বেশ কয়েকদিন আগেও সদর ইউএনও এ হোটেলে জরিমানা করেছিল। এমন চাঞ্চল্যকর ঘটনার পর পুরো ঈদগাঁওবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে উক্ত হোটেলে অভিযান চালিয়ে সীলগালা করে দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর ঈদগাঁওর হাজার হাজার লোকজন।