Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৩ ০০:৩৬:২০ || আপডেট: ২০১৮-০১-০৩ ০০:৩৬:২০

নিউজ ডেস্ক:
কক্সবাজার শহরের হলিডের মোড়ের এস এ পরিবহনের কার্যালয় থেকে পাঁচ হাজার ইয়াবাসহ বেলাল উদ্দিন (২৫)নাম এক যুবককে আটক করেছে পুলিশ।বেলাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম এলাকার ফরিদুল আলমের ছেলে। মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, বেলাল ইয়াবাগুলো আইপিএস এর ভেতরে লুকানো অবস্থায় পাচারের জন্য পরিবহন কার্যালয়ে নিয়ে যায়। এ সময় তল্লাশিকালে এস এ পরিবহন কর্তৃপক্ষ ইয়াবা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই যুবককে ইয়াবাসহ আটক করে নিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মাঈন উদ্দিন জানান, আটক বেলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বুধবার (৩ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে। বাংলানিউজ