চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সাতকানিয়ার জামায়াতের সক্রিয় কর্মী হাসান মৌলভী গ্রেফতার  

প্রকাশ: ২০১৮-০১-০৩ ০০:২৩:১২ || আপডেট: ২০১৮-০১-০৩ ০০:২৩:১২

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের সক্রিয় কর্মী মো. কামাল উদ্দিন প্রকাশ হাসান মৌলভীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে সাতকানিয়ার ছদাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানা সূত্র জানায়, সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসমাইলের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার মো. কামাল উদ্দিন  সাতকানিয়ার আফজলনগরের আশরাফ আলী প্রকাশ টুনু মিয়ার সন্তান। বাংলা নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *