চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

৮ মন্ত্রণালয়ে রদবদল

প্রকাশ: ২০১৮-০১-০৩ ১৬:৪৩:৩৭ || আপডেট: ২০১৮-০১-০৩ ১৬:৪৩:৩৭

নিউজ ডেস্ক:

নতুন চার মন্ত্রীর শপথ গ্রহণের পর দিনই আজ বুধবার মন্ত্রিসভার দফতর পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে।

রদবদল অনুযায়ী রাশেদ খান মেননকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থেকে সমাজকল্যাণ মন্ত্রী, এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, আনোয়ার হোসেন মঞ্জুকে পানিসম্পদ মন্ত্রী, আনিসুল ইসলাম মাহমুদকে বন ও পরিবেশ মন্ত্রী, নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী, মন্ত্রী মোস্তফা জব্বারকে ডাক টেলি যোগাযোগ ও আইসিটি মন্ত্রী, নুরুজ্জামান আহমদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী, তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী এবং কাজী কেরামত আলীকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে।

 

এর আগে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে শপথ নেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে নারায়ণ চন্দ্র চন্দ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে এ কে এম শাহজাহান কামাল এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কেরামত আলী শপথ নেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণ চন্দ্র চন্দকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। ১৬ ডিসেম্বর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক মারা গেলে মন্ত্রীর পদটি খালি হয়। এ ছাড়া শপথ নেয়া বাকি তিনজন নতুন করে দায়িত্ব নেন।- পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *