চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

ছমদিয়া মাদ্রাসার ছাত্র তালহার কোরআন হেফজ শেষ 

প্রকাশ: ২০১৮-০১-০৪ ২০:১৪:৪৫ || আপডেট: ২০১৮-০১-০৪ ২০:১৪:৪৫

স্টাফ রিপোর্টার:

লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক ও আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক’র ছেলে আবু ওবায়দা মোহাম্মদ সা’দ (তালহা) পবিত্র কোরান মজিদ হেফজ সম্পন্ন করেছে।

আজ ৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পুরান থানা রোডস্থ ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা হেফজখানার বার্ষিক সভায় তাকে দস্তারবন্দী করা হয়। সভায় সদ্য হেফজ সমাপ্তকারী মুহাম্মদ মুস্তাকিম হাসান, মোঃ হোবাইবুল ইসলাম, মোঃ আবদুল্লাহ ছায়েম, মোঃ এহছান উল্লাহ, মোঃ মনজুর আলম ও মোঃ ইয়াছিন আরফাতকেও দস্তারবন্দী করা হয়েছে। তালহা উপজেলার কলাউজান ইউনিয়নের আলহাজ্ব মাওলানা ফতেহ আলী ফরায়েজি শাহ্ (রাহঃ) বাড়ির মোঃ সিরাজুল হক মেম্বারের নাতি। মা-বাবা’র ৩ সন্তানের মধ্যে সে দ্বিতীয়। ইতোপূর্বে তার বড়ো ভাই আবু বকর মোহাম্মদ হানযালাও এই হেফজখানা হতে কোরান হেফজ সম্পন্ন করেছিলো।

ভবিষ্যতে সে কুরান-হাদিছের উপর উচ্চতর ডিগ্রি অর্জনে আগ্রহী এবং সকলের কাছে দোয়াপ্রার্থী। তার মা-বাবা মাদ্রাসার হেফজ বিভাগের ওস্তাদ হাফেজ আবদু শুক্কুর, হাফেজ আবদুল হালিম ও হাফেজ শহিদুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *