চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

পরিবারের জন্য বাঁচতে চান কিডনি রোগে আক্রান্ত রাউজানের সুজন

প্রকাশ: ২০১৮-০১-০৪ ০০:৪০:১৪ || আপডেট: ২০১৮-০১-০৪ ০০:৪০:১৪

নিউজ ডেস্ক:

রাউজান আর আর এ সি মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের ছাত্র সুজন অর রশিদ জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার দুটি কিডনিই সঠিকভাবে কাজ করছে না।

চিকিৎসকরা জানিয়েছেন সুজন অর রশিদকে সুস্থ করে তুলতে হলে প্রচুর টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষই হচ্ছেন তিনি। এ অবস্থায় তার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়।

সুজন পরিবারের জন্য বাঁচতে চান।এজন্য তিনি সবার প্রতি তার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: অ্যাকাউন্টের মালিকের নাম: রাজন অর রশিদ (সুজনের ছোট ভাই); অ্যাকাউন্ট নাম্বার-০৮ ৩৩ ২০১ ০০০০ ৪১১০০ ইউসিবিএল ব্যাংক। এছাড়া বিকাশে টাকা পাঠানো যাবে এই নম্বরে-০১৮১৪ ৪১৪৫১৫। বাংলা নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *