চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি

প্রকাশ: ২০১৮-০১-০৬ ১৬:৪৯:১৭ || আপডেট: ২০১৮-০১-০৬ ১৬:৪৯:১৭

নিউজ ডেস্ক:

কক্সবাজারে সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনকল্পে দি ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাতের সভাপতিত্বে ও দৈনিক ডেসটিনি পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সমুদ্র কণ্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশের পরিচালনায় কক্সবাজারের এক অভিজাত হোটেলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম শাহীন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, চ্যানেল নাইনের প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ডেইলি সান প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, এশিয়ান টিভি প্রতিনিধি ইমাম হোসেন শফিক প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী জিন্নাতকে সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল আলম শাহীন ও প্রতিষ্ঠাতা সদস্য মোর্শেদুর রহমান খোকনকে সহ-সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য মঈনুল হাসান পলাশকে সাধারণ সম্পাদক, জাবেদ ইকবাল চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ কায়সারকে কোষাধ্যক্ষ, প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুর রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক, ইমাম হোসেন শফিককে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমিরুল ইসলাম মো. রাসেদকে দফতর সম্পাদক এবং যায়যায় দিন পত্রিকার জাবেদ আবেদিন শাহীন, মানবজমিন পত্রিকার রাসেল চৌধূরী ও প্রতিষ্ঠাতা সদস্য জাগো নিউজের সায়ীদ আলমগীরকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *