Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০১-০৬ ১৫:১৯:০৭ || আপডেট: ২০১৮-০১-০৬ ১৫:২৫:০৭
ক্যাম্পাস, বীরকন্ঠ :

সদ্য প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে মেধাবী মুখ নিসফা তাবাস্সুম সাইলা । সে সাতকানিয়া উপজেলার কেরানীহাট আশ-শেফা স্কুল এন্ড কলেজের ছাত্রী । তার বাবা আবুল কাশেম একজন ব্যবসায়ী এবং মা খুরশীদা আক্তার গৃহিণী ।
পিএসসিতে ভাল ফলাফলের জন্য আল্লাহর রহমত এবং বাবা, মা ও শিক্ষক-শিক্ষিকার অনুপ্রেরণার কথা জানায় সে ।
সাইলা বড় হয়ে ম্যাজিষ্ট্রেট হওয়ার আশা পোষণ করে । সে লক্ষ্যে ভবিষ্যতে উত্তম ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রত্যয়ী । সে সকলের দোয়া প্রার্থী ।
