Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৬ ১৮:৫৮:১৫ || আপডেট: ২০১৮-০১-০৬ ১৮:৫৮:১৫

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান সরকারীকরণে অন্তর্ভুক্ত দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের সদস্য হিসেবে পুণরায় এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত অভিভাবক সদস্য ও মধুবন লোহাগাড়া শাখার পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম স্বারক নং ১১৭৭/৯৭/১০৫৫৬(৩) তারিখ ২৬/১২/২০১৭ ইংরেজী এর মূলে মোহাম্মদ কামাল উদ্দিনকে পুণরায় বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।বিদ্যালয়ের এডহক কমিটির নব নির্বাচিত সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন,বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সবসময় কাজ করেছি।ভবিষ্যতেও সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকে আরো বেশী সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাবেন বলেও তিনি জানিয়েছেন।
মোহাম্মদ কামাল উদ্দিন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণ তাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।