চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সীতাকুণ্ডে বাস চাপায় দু পা হারাতে বসেছে ভিক্ষুক

প্রকাশ: ২০১৮-০১-০৬ ১৫:৫৫:২৬ || আপডেট: ২০১৮-০১-০৬ ১৫:৫৫:২৬

নিউজ ডেস্ক:

বাস চাপায় দু পা হারাতে বসেছে সালাম (৪৫) নামের এক ভিক্ষুক, বাঁচার আশাও ক্ষীণ।শনিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় চয়েস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার দু পা-ই থেঁতলে গেছে।

পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য অহিদুল আলম।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার  বলেন, ওই এলাকায় সড়কের পাশে ভিক্ষা করছিলেন সালাম। এ সময় চয়েস পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তার দু-পাই থেঁতলে যায়।

সালামের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে আলাউদ্দিন তালুকদার বলেন, তার দুটো পা-ই কেটে ফেলতে হবে। বেঁচে থাকার সম্ভাবণাও খুব কম।- বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *