চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য  ইউসুফের চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০১-০৭ ১৫:১৪:০৬ || আপডেট: ২০১৮-০১-০৭ ১৫:১৪:০৬

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ নির্দেশনা ইতিমধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসককে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দুরারোগ্যে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবনযাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এর পরই তিনি বর্ষীয়ান এই রাজনীতিকের চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়ে মোহাম্মদ ইউসুফের শরীরের একাংশ। এর পরই বাসা বাধে নানা রোগব্যাধি। পায়েও পচন ধরেছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। একসময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই। পৈতৃক সূত্রে যেটুকু পেয়েছিলেন তাও দান করে দিয়েছেন। বর্তমানে এক জরাজীর্ণ কুড়েঘরেই তার বসবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *