চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়ায় এক অসহায় পরিবারের জায়গা জোরপূর্বক দখলে নিয়েছে দূর্বৃত্তরা : শতাধিক গাছ কর্তন

প্রকাশ: ২০১৮-০১-০৭ ২১:০৮:২৪ || আপডেট: ২০১৮-০১-০৭ ২১:০৮:২৪

লোহাগাড়া অফিস:

লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ি সিকদার পাড়ায় জোরপূর্বক একদল দূর্বৃত্তরা শতাধিক গাছ কর্তন করে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৭ জানুয়ারী ভোরে এঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ আলহাজ্ব নেছার আহমদ সিকদার লোহাগাড়া থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১০০/১৫০ জনের দূর্বৃত্ত দল ভোর পাঁচ টায় নেছার আহমদ সিকদারের বাড়ীর মেইন দরজায় থালা ঝুলিয়ে দেয়।

পরমূহুর্তে শতাধিক গাছ র্কতনসহ ব্রীক ওয়াল দিতে থাকে। ঘরের লোকজনদের জিম্মি করে স্বস্ত্র সন্ত্রাসীরা এ কর্মকান্ড করে বলে নেছার আহমদ সিকদার প্রতিবেদককে জানায়।

 

তিনি বলেন, গাছ কাটার শব্দ ও লোকজনের আওয়াজ পেয়ে আমরা ঘর থেকে  বের হওয়ার চেষ্ঠা করলে তালা লাগানোর কারণে বের হতে পারিনি। ঘরের ভিতরে আত্ম-চিৎকার ও মোবাইল ফোনে বিভিন্ন জনের সাথে যোগাযোগের চেষ্ঠা করলে সকাল ৯টায় দরজার থালা খুলে দেয়। আমি ও আমার স্ত্রী শাহিন আক্তার দূর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্ঠা করলে দূর্বৃত্তরা উত্তেজিত হয়ে গালমন্দসহ মারার জন্য উৎদৃত। ভয়ে আমরা পালিয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করি।

 

ঘটনাস্থলে অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। থানা পুলিশ চলে যাওয়ার সাথে সাথে জড়ো হয়ে পুনরায় কাজ শুরু করে। আমার ৫০বছরের জায়গা জোর করে বেদখলে করে দিল। আবু তাহের খায়ের আহমদ, আহমদ কবির, ও মোঃ ইলিয়াছের নেতৃত্বে ১০০/১৫০ জন সন্ত্রাসীরা এ কর্মকান্ড করে। তিনি কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার সন্তানরা প্রবাসী আমার স্ত্রী ও মেয়ে নিয়ে ঘরে থাকি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

 

মামলা করলে আমার ঘর-বাড়ি আগুনে জ্বালিয়ে দিবে বলে হুমকী দিয়েছে। সূত্রে প্রকাশ, এ জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে। সিআর মামলা নং-২৯/১৭ইং। আদালতের বিচারিক প্রক্রিয়ায় রায় না পাওয়ায় তারা এমন কাজ করেছেন বলে ধারনা করেছেন নেছার আহমদ সিকদার। অভিযুক্তদের না পাওয়ায় এব্যাপারে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *