চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

রেয়াজুদ্দীন বাজারের রাসেল স্টোর থেকে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০১-০৮ ১৬:৪২:১৩ || আপডেট: ২০১৮-০১-০৮ ১৬:৪২:১৩

স্টাফ রিপোর্টার :

নগরীর রেয়াজুদ্দীন বাজারের রাসেল স্টোরে অভিযান চালিয়ে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।সোমবার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে বারটার দিকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা  জানান, রেয়াজুদ্দীন বাজারের রাসেল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ফখর উদ্দীন চৌধুরীর নেতৃত্বে অভিযানে ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক মো. রাসেলকে মঙ্গলবার শুনানীতে উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়েছে।অভিযানে নগরীর কোতোয়ালী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *