চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়ায় তিন লক্ষ টাকার ইয়াবাসহ টোকাই সাজ্জাদ আটক

প্রকাশ: ২০১৮-০১-০৮ ২১:৪৪:৩৬ || আপডেট: ২০১৮-০১-০৯ ০০:২৬:৩৭

আলাউদ্দিন ,বীর কন্ঠ :

লোহাগাড়ায় ১ হাজার  পিচ ইয়াবাসহ মোঃ সাজ্জাদ হোসেন (২৫) প্রকাশ টোকাই সাজ্জাদকে আটক করেছে থানা পুলিশ ।  যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা ।

আটককৃত সাজ্জাদ উপজেলা সদর ইউনিয়নের  আলাউদ্দিন পাড়ার মোঃ ইসমাইলের পুত্র। ।  ৮ জানুয়ারী রাত সাড়ে ৭ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এস আই হেলাল খান  উপজেলার বটতলী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয় । 

লোহাগাড়া থানা অফিসার মোঃ শাহজাহান পিপিএম (বার) জানান, আটককৃত সাজ্জাদ দীর্ঘদিন ধরে  ইয়াবা ব্যবসার সাথে জড়িত।  পুলিশ তাকে হন্ন হয়ে খুঁজছিল। হাতে নাতে সে ধরা পড়ে। তার বিরোদ্ধে মাদক মামলা রজু হয়েছে।

বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা যায়, সাজ্জাদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বেকার সাজ্জাদ হঠ্যাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। তিন বছরের মধ্যে সে চার তলা ভবন নির্মাণ করছে। এলাকায় জায়গা জমি ক্রয় করেছে কোটি টাকার। এমন খবর চারদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *