Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৯ ০১:০০:২৪ || আপডেট: ২০১৮-০১-০৯ ০১:০০:২৪

নিউজ ডেস্ক:
আইজিপি ব্যাচ পাচ্ছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ। বিদায়ী ২০১৭ সালে ভাল কাজের জন্য ওসি কেপায়েত উল্লাহ এই আইজিপি ব্যাচ দিচ্ছেন বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
রাউজান থানার এস.আই সাইমুল জানান, জঙ্গি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবদান রাখায় জাতীয় পুলিশ সাপ্তাহ উপলক্ষে রাউজানের ওসিকে আইজিপি ব্যাচ প্রদানের মাধ্যমে মূলায়ন করা হবে। আগামী ১০ জানুয়ারী ঢাকা পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে ব্যাচ পড়িয়ে দিবেন আইজিপি মহোদয়।
উল্লেখ্য, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ যোগদানের পর রাউজানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। বিশেষ করে মাদক নির্মূলে ওসি অগ্রণী ভূমিকা পালন করে। সন্ত্রাসের জনপদ খ্যাত রাউজান এখন শান্তির জনপদে পরিনত হয়েছে। ‘আইজিপি ব্যাচ পাচ্ছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ’ এমন সংবাদে পুলিশ প্রশাসন ও স্থানীয় সু-শীল সমাজে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই দক্ষ এই পুলিশ অফিসারকে অভিনন্দন জানিয়েছেন।সূত্র – ssn24