চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চকরিয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০১-১১ ২০:১৯:১৭ || আপডেট: ২০১৮-০১-১১ ২০:১৯:১৭

[starlist][/starlist]

মিজবাউল হক , চকরিয়া:

চকরিয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড, অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি, সাফল্য, পুরস্কার সম্পর্কিত প্রচারণায় জনগণকে উদ্বুদ্ধকরণ ও বাস্তবায়নের লক্ষে সারাদেশে তিনদিনের উন্নয়ন মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠান ভাবে উদ্বোধন করেন।

গতকাল সকাল দশটায় চকরিয়া উপজেলা তথ্য অফিস প্রধানমন্ত্রীর ভিড়িও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে সরাসরি দেখানো হয়।

উন্নয়ন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান গুলো হলো- উপজেলা তথ্য অফিস, চকরিয়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা হিসাবরক্ষণ অফিস, প্রাণী সম্পদ বিভাগ, পরিসংখ্যান ব্যুরো, মৎস্য বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, প্রাথমিক শিক্ষা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, চকরিয়া থানা, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজ সেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি উন্নয়ন কর্পোরেশন, হর্টিকালচার বিভাগ, রেশম উন্নয়ন বোর্ড, একটি বাড়ি একটি খামার প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার সড়ক বিভাগ, সোনালী, জনতা ও কৃষি ব্যাংক, কুটির শিল্প, উপজেলা আইসিটি বিভাগ, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, এবং বেসরকারী সংস্থা ছাড়াও উপজেলার ১৮টি ইউনিয়নের নানা উন্নয়নের কার্যক্রম নিয়ে চিত্র সম্মলিত শতাধিক স্টল অংশ গ্রহণ করেন।

এসময় চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম এমএ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদূল ইসলাম লিটু, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। তিনদিনের মেলায় মঞ্চে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ, কবিতা, নাটক ও গান পরিবেশন করা হবে বলে আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *