চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

দেশের উন্নয়ন করেই জনগণের সমর্থন আদায় করুন: মায়া

প্রকাশ: ২০১৮-০১-১১ ১৭:০০:২৯ || আপডেট: ২০১৮-০১-১১ ১৭:০০:২৯

মোহাম্মদ আইয়ুব কক্সবাজার প্রতিনিধি (সদর) বীরকণ্ঠ:

আজ দুপুর ১২ টার দিকে মোহনপুর পাঁচানী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণোত্তর আলোচনাসভা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এম,পি বলেন, যারা জনগণের পাশে থেকে জনগণের সেবা করে যাবে তারাই দেশের ক্ষমতায় থাকবে। এখন জনগণ অনেক সচেতন।

তারা দেখবে কারা জনগণের সুখে- দুঃখে কাছে থাকে শুধু তাদেরকেই তারা মূল্যায়ন করবে ও ভোট দেবে। বন্যায় ক্ষতিগ্রস্থ চাঁদপুর জেলায় সরকার বিভিন্ন সময়ে ত্রাণ দিয়ে বন্যার্তদের কিছুটা হলেও দুঃখের সাথী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজও  তুরস্ক সরকারের প্রধানমন্ত্রীর আওতাধীন এনজিও টার্কিশ দিয়ানেট ফাউন্ডেশনের সহায়তায় চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার  ১৫টি ইউনিয়নের মধ্যে জরুরী ত্রাণ বিতরণ করে জনগণের কিছুটা হলেও কষ্ট লাঘবে চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সেবার মাধ্যমে  ‘Mother of Humanity’ উপাধী পেয়েছেন। তাই আমাদের ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আগামীতে তারাই ক্ষমতাই আসবে যারা জনগণের পাশে থাকবে ও তাদের সেবা করবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে,  তুর্কী দিয়ানট ফাউন্ডেশন বাংলাদেশ অফিসের কো-অর্ডিনেটর ইব্রাহিম কার্লোস বলেন, পৃথিবীর যেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখানে তুরস্ক ও এর জনগণ ছুটে গেছে। বাংলাদেশে ও বন্যা কবলিত এলাকায় মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশের জনগণের পাশে থাকতে চেষ্টা করছি। আপনাদের দোয়াই আমাদের একান্ত কম্য।

 

আলোচনায় আরো অংশ নেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ, চেঙ্গারচর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম জজ সহ স্থনীয় নেতৃবৃন্দগণ।

 

আলোচনা শেষে মন্ত্রী মহোদয় ১৫০০ পরিবারের মাঝে ৪৫ টন খাদ্য সামগ্রী বিতরণ করেন। যার মধ্যে চাল, ডাল, চিনি তৈল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় সিনিসপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *