Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১১ ১৬:০৮:০১ || আপডেট: ২০১৮-০১-১১ ১৬:০৮:০১

মোঃ এরশাদ, লোহাগাড়া :
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী শুরু হয়েছে উন্নয়ন মেলা।
১১ই জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে ৩তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম।উপজেলা কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত উন্নয়ন মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম(বার)
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, অালহাজ্ব অানোয়ার কামাল। এছাড়া উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টির ও বেশি স্টল অংশ নিয়েছে। এই মেলা শনিবার পর্যন্ত থাকবে।