চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

জননেতা হতে হলে জনসেবক হতে হবে: বাংলাদেশ জাতীয় সংসদ হুইফ

প্রকাশ: ২০১৮-০১-১২ ১৮:৫২:১৪ || আপডেট: ২০১৮-০১-১২ ১৮:৫২:১৪

মোহাম্মদ আইয়ুব, (সদর) কক্সবাজার প্রতিনিধি বীরকণ্ঠ:

আজ ১২ জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩ টায় ব্রাহ্মণপুত্র নদীর পাদদেশে অবস্থিত শেরপুর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির মাঠে ব্রহ্মণপুত্র নদীর বিধৌত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণোত্তর আলোচনায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইফ আতিকুর রহমান আতিক এম,পি বলেন, জনগণের সেবকরাই জননেতা হতে পারে। এই চর এলাকার মানুষ সহজ সরল ও গরীব হতে পারে।

তবে তাদের টাকা দিয়ে কিনে নেয়া সম্ভব নয়। একমাত্র ভালবাসা দিয়ে ও তাদের সেবা করে তাদের নেতা হওয়া যাবে। তারা সেবক চায় আলিয়ার মত হঠাৎ উদিত হওয়া নেতা তাদের দরকার নাই। আমি আজ শুধুমাত্র বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছি। এর বাইরে ১টি পরিবারেও ত্রাণ দেইনি। কারণ এই ত্রাণ তুরস্ক  সরকার শুধুমাত্র বন্যা কবলিত এলাকার জন্য পাঠিয়েছেন। তাই তাদের আমানত তাদের কাছে পাঠিয়ে দেয়া আমার নৈতিক দায়িত্ব।  তুরস্ক প্রতিনিধির বক্তব্যের সূত্রধরে তিনি বলেন, এত বিপুল পরিমাণ ত্রাণ দিয়ে তুরস্ক প্রতিনিধি বলছেন এটি তুরস্ক জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের অসহায় মুসলিম ভাইদের জন্য আমাদের উপহার দয়া করে তা গ্রহণ করবেন। এই কথা থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে।

আমরা কাউকে দান করলে নিজেকে অনেক বড় মনে করি। কিন্তু উনারা উনাদের দানকে গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছেন। তাতেই বুঝা যায় তারা কত বড় মনের।তিনি বলেন, মিয়ানমার সরকার তাদের রোহিঙ্গা জনগণকে যখন অন্যায়ভাবে নৃশংসতা চালিয়ে দেশ ছাড়া করেছে তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীর কাছে সম্মানের পাত্র হয়েছে। ‘Mother of Humanity ‘ উপাধী পেয়েছেন। আমাদেরও তার পদাঙ্ক অনুস্বরণ করে দেশের জনগণের পাশে থাকতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তুরস্ক ধর্মমন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ তুর্কী দিয়ানত ফাউন্ডেশনের বাংলাদেশ কো- অর্ডিনেশন অফিসের কো-অর্ডিনেটর ইব্রাহীম কার্লোস বলেন, তুর্কী দেয়ানত ফাউন্ডেশন পৃথিবীর ১০৮ টি দেশে মানবসেবায় নিয়োজিত আছেন। বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে কাজ করলেও বাংলাদেশী জনগণের জন্যও আমরা কিছু করতে চাই। আজ জুমার দিনে তুরস্ক জনগণ ও সরকারের সামান্য উপহার ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি। আমার অনুরোধ আপনারা তা আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। বাংলাদেশের জনগণ খুবই আন্তরিক এবং অপরকে সহায়তা করে আনন্দ অনুভব করে। তাই এ দেশকে আমার নিজের দেশের মত ভাল লাগে।

 

তরুণনেতা, উদ্ভাবক ও ডিজিটাল বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ‘ আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ বলেন, তরুণদের অবশ্যই অর্থসহ কোরআন পড়তে হবে। এতে করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী জঙ্গি সংগঠনগুলো কোরআনের দোহায় দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেনা।  আমাদের প্রত্যেক এলাকায় খারাপ লোকগুলোকে চিহ্নিত করে ডাটাবেইজ করে তালিকাভুক্তি করে রাখা উচিত।  যাতে করে তাদের রুখে ভাল মানুষরা নেতৃত্বে উঠে আসতে পারে।

ত্রাণ বিতরণোত্তর আলোচনায় আরো বক্তব্য রাখেন, শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নাসরিন সুলতানা ও শেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

তারা সকলে আগামীতে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে দীপ্ত কণ্ঠে দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং আতিকুর রহমান আতিককে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দীপ্ত শপথ গ্রহণ করেন।

আলোচনা শেষে হুইফ তুরস্ক থেকে আগত ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *