চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

কুমিল্লায় ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ : চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন 

প্রকাশ: ২০১৮-০১-১৩ ১৫:২৩:১৮ || আপডেট: ২০১৮-০১-১৩ ১৫:২৩:১৮

নিউজ ডেস্ক:

কুমিল্লায় ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বানাসোয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।রেলওয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লাইনচ্যুতির পর কুমিল্লা স্টেশনে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীসহ আটকা পড়েছে। উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।- পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *