Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৩ ২০:৪৫:১৩ || আপডেট: ২০১৮-০১-১৩ ২০:৪৬:১২

নিউজ ডেস্ক:
তিনদিন ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তার নাম ছেনোয়ারা বেগম (৬০)।
শনিবার (১৩ জানিয়ারি) দুপুরে ক্যাম্পাসের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার বাড়ি রাউজান উপজেলার দক্ষিণ গহিরায়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বলেন, ‘বেলা ১২টার দিকে লাশটি দেখতে পেয়ে খবর পাওয়ার দুপুরে গিয়ে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানসিক রোগে আক্রান্ত এই বৃদ্ধা গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।’মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।- বাংলানিউজ।