চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৮-০১-১৩ ১৮:০৮:২৫ || আপডেট: ২০১৮-০১-১৩ ১৮:০৮:২৫

মোঃ এরশাদ, লোহাগাড়া :

চট্টগ্রামের লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে দৈনিক পূর্বকোণের সম্পাদক আলহাজ্ব মরহুম তসলিম উদ্দিন চৌধুরীর স্মরণ সভা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সমপন্ন হয়েছে।আজ ১৩ই জানুয়ারী (শনিবার) বিকেলে দৈনিক পূর্বকোণ লোহাগাড়া প্রতিনিধি কার্যালয়ে স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্টিত হয়।

লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সাত্তার সিকদারের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লোহাগাড়ার  সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী (বাবুল)

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ ফয়েজ উল্লাহ চৌধুরী।

 

দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকোনের বিশেষ  প্রতিনিধি এম এম আহমদ মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি আব্দুল আউয়াল জনি, উপজেলা যুবলীগের অাহবায়ক জহির উদ্দিন, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোঃ আক্তার আহমদউপজেলা খেলোয়াড় সমিতির রেফারী ও বারআউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর,উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক আহমদ প্রমুখ।

এসময় প্রায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *