Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৪ ১৭:৪৬:৪৩ || আপডেট: ২০১৮-০১-১৪ ১৭:৪৬:৪৩

নিউজ ডেস্ক:
নগরীতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।এসময় দুজনকে আটক করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) ভোর ৫ টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। কক্সবাজারের টেকনাফ থেকে ট্রাকে ইয়াবা নিয়ে আটক দুজন ঢাকার দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির।
ট্রাকটির চেসিসসহ বিভিন্ন জায়গায় ইয়াবাগুলো এমনভাবে রাখা হয়েছিল, যাতে তল্লাশিতে সহজে নজরে না আসে- বলেন এডিসি হুমায়ুন।
আটক দুজন হল, এহসান ও রহমতউল্লাহ। দুজনের বাড়ি টেকনাফের সাবরাং এলাকায়। -বাংলানিউজ