Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৫ ১৯:৫২:০২ || আপডেট: ২০১৮-০১-১৫ ১৯:৫২:০২

নিউজ ডেস্ক:
কন্টেইনারবাহী লরির ধাক্কায় মো. ফারুক (২০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর হালিশহর থানার আনন্দিপুর তাসফিয়া কমিউনিটি সেন্টার পাশে এ দুর্ঘটনা ঘটে। ফারুক কুমিল্লা জেলার মনোহরগঞ্জের আবদুর রবের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, হালিশহর মাঠের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে ধাক্কা দেয় একটি কন্টেইনারবাহী লরি। এতে প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।