চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার সময় জাহাজের ইঞ্জিন বিকল: ২৫০ জন পর্যটক ভাসছে বঙ্গোপসাগরে  

প্রকাশ: ২০১৮-০১-১৫ ২০:৫৫:১৮ || আপডেট: ২০১৮-০১-১৫ ২০:৫৫:১৮

নিউজ ডেস্ক:

সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসছিল ‘এলসিটি কাজল’ নামের একটি জাহাজ। ওই জাহাজে ২৫০ জনের বেশি পর্যটক রয়েছেন।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সেন্ট মার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার সময় বিকেল সাড়ে চারটার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার একটু আগে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর বিকেল সাড়ে চারটার পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি বঙ্গোপসাগরে ভাসছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিকী বলেন, জাহাজ কর্তৃপক্ষ জাহাজটি পুনরায় চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। যে এলাকা দিয়ে জাহাজটি আসবে সেটি মিয়ানমার জলসীমানায়। তাই পর্যটকেরা যাতে আতঙ্কিত না হয় তাই সেখানে কোস্টগার্ড রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি ওই এলাকায় অবস্থান করায় টেকনাফ থেকে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে অপর একটি জাহাজ এলসিটি কুতুবদিয়াকে যাত্রীদের উদ্ধার করতে পাঠানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পর্যটক উদ্ধার হওয়ার পর জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হলে তাদের টেকনাফে দমদমিয়া ঘাটে আনা হবে। সময় লাগবে আড়াই ঘণ্টার মতো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *