চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

উখিয়ায় যাত্রীবাহী বাস-মটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ছাত্রলীগ নেতা  নিহত 

প্রকাশ: ২০১৮-০১-১৬ ০০:০৫:৫৩ || আপডেট: ২০১৮-০১-১৬ ০০:০৫:৫৩

নিউজ ডেস্ক:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া বালুখালী কাস্টম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা বাহাদুর চৌধুরী (২২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত বাহাদুর উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও বালুখালী এলাকার মোহাম্মদ আবু ছিদ্দিকের ছেলে। আজ সোমবার ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।  

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাহাদুর চৌধুরী ব্যক্তিগত কাজ শেষে উখিয়া স্টেশন থেকে বাড়ী ফেরার পথে কাস্টম এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী নাফ স্পেশাল সার্ভিস (নং-কক্সবাজার-১৪০) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, ঘটনাটি শুনেছি। ঘাতক গাড়ীটি আটকের চেষ্টা চলছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  – কালের কন্ঠ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *