চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

প্রকাশ: ২০১৮-০১-১৬ ১৬:৫৩:৪৭ || আপডেট: ২০১৮-০১-১৬ ১৬:৫৩:৪৭

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের ডা. খাস্তগীর স্কুলের সামনে ছুরিকাঘাতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান ইসফার (১৫) খুন হয়েছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ছুরিকাঘাতের শিকার হয় আদনান।

সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা শুনে চমেক হাসপাতালে আমরা পুলিশের টিম পাঠিয়েছি। কেন এই ঘটনা ঘটেছে, কারা জড়িত আমরা বের করার চেষ্টা করছি।

দুপুর আড়াইটার দিকে কে বা কারা কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফারকে ছুরিকাঘাত করা হয় জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ঘটনার পর জামালখান আইডিয়াল স্কুলের শিক্ষক এমরান হোসেন এবং দুইজন ছাত্র তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানান জহিরুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *