চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টলবীর থেকে চট্টলপীর!

প্রকাশ: ২০১৮-০১-১৬ ১৫:৪১:৩২ || আপডেট: ২০১৮-০১-১৬ ১৫:৪১:৩২

সিটিজি টাইমস:

সদ্য প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশানের তিনবারের সফল মেয়র ও আমৃত্যু নগর আওয়ামী লীগের সভাপতি।এতসব পরিচয় ছাপিয়ে গণমানুষের অধিকার আদায়ে নানা আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই নেতা খ্যাত ছিলেন ‘চট্টলবীর’ নামেই।কিন্তু চট্টলবীর থেকে তাকে বানিয়ে দেয়া হলো চট্টলপীর। শুধু চট্টলপীর নয় বার আউলিয়ার পূণ্যভূমি চট্টলার অন্যতম পীর বলেও অভিহিত করা হলো এই নেতাকে।এমনটাই লেখা হয়েছে তার শোকসভাকে কেন্দ্র করে ছাপানো এক নেতার পোস্টারে।

 

গেল ১৪ জানুয়ারি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে নগরীর লালদিঘী ময়দানে সদ্য প্রয়াত এই নেতার স্মরণে শোকসভার আয়োজন ছিল।এই শোকসভাকে কেন্দ্র করে তা সফল করার জন্য বিভিন্ন নেতাকর্মীর ব্যানারে ছেয়ে যায় নগরী।

 

তার মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মো. আবু নাছের চৌধুরী আজাদের ছবি দেয়া এক পোস্টারে চট্টলবীর কে উল্লেখ করা হয়েছে চট্টলপীর হিসেবে।পোস্টারে লেখা আছে-চট্টলবীর তথা চট্টলপীর প্রয়াত জননেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় যোগ দিন সফল করুন।এতে আরো লেখা আছে-পীর আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামের আরেক পীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কথা বলি ও শুনি।

 

বিষয়টি নিয়ে জানতে চাইলে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গনমাধ্যমে জানান, এ বিষয়ে আমার কোনো মতামত নেই।

তবে যিনি পোস্টার ছাপিয়েছেন অর্থাৎ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মো. আবু নাছের চৌধুরী আজাদকে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রোববার নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয় সদ্য প্রয়াত নেতা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোক সভা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *