চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

ডি. লিট ডিগ্রি পেলেন প্রণব মুখার্জি

প্রকাশ: ২০১৮-০১-১৬ ১৬:১৬:৫৯ || আপডেট: ২০১৮-০১-১৬ ১৬:১৬:৫৯

নিউজ ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি. লিট (ডক্টর অব লেটারস) উপাধিতে ভূষিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান কর হয়।

প্রণব মুখার্জিকে দুপুর ১টা ৪৫ মিনিটে ডি. লিট ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপরই প্রণব মুখার্জির হাতে ডিগ্রি সনদ ও ক্রেস্ট তুলে দেন তিনি।এ সময় অনুষ্ঠানস্থলে আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান। ডিগ্রি গ্রহণকালে ভারতের সাবেক এ রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শহর থেকে প্রণব মুখার্জির গাড়িবহর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। এ সময় তাকে স্বাগত জানান চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। অভ্যর্থনা শেষে প্রণব মুখার্জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে বিশেষ সমাবর্তনে অংশগ্রহণ করেন তিনি।-জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *