Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৭ ১৮:৩৭:৪২ || আপডেট: ২০১৮-০১-১৭ ১৮:৩৭:৪২

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২০১৮ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আমাদের অগ্নি পরীক্ষা। বাংলাদেশের উন্নয়ন মহাযজ্ঞের ধারাবাহিকতা রক্ষা করতে হলে এই নির্বাচনে বিজয়ের বিকল্প কিন্তু নেই। তাই আমাদেরকে তৃণমূল পর্যা য় থেকে কাজ শুরু করতে হবে। এই লক্ষ্যে ওয়ার্ড,থানা পর্যারয়ে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সমন্বিত করে সাংগঠনিক সক্রিয়তা বাড়ানোর কাজ শুরু করবে নগর আওয়ামী লীগ। ওয়ার্ড, থানা পর্যাায়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ পদ অলংকৃত করে আছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য সাংগঠনিক সক্রিয়তা নেই।
তিনি বলেন, নির্বাচনী বৈতরণী পার হবার জন্য আমাদেরকে সাংগঠনিক সক্রিয়তা বাড়াতে হবে।এক্ষেত্রে নিস্ক্রিয় নেতাদের সক্রিয়করণে ওয়ার্ড ও থানা পর্যা য় থেকে কাজ শুরু করবে আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল ধরণের ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি চিন্তা পরিহার করে আমাদেরকে সমন্বিত ঐক্যের ভিত্তিতে কাজ শুরু করা এখন সময়ের দাবী।
আজ বিকেলে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যা লয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদকের বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেছেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সম্পাদকমন্ডলী ও কার্যনির্বাহি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।