চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০১-১৭ ২৩:৫২:৪৯ || আপডেট: ২০১৮-০১-১৭ ২৩:৫২:৪৯

মিজবাউল হক , চকরিয়া:

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল  ১৭ জানুয়ারী বিকালে চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ডা.সুমন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত সুদর্শন পঞ্জিকার শুভানুধায়ী বাবু তপন কান্তি দাশ।

অনুষ্ঠানে মহান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি মহেশখালী উপজেলার সভাপতি ও মহেশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সনজিত চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক তপন কুমার সুশীল, চকরিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত দাশ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া উপজেলা শাখার অর্থসম্পাদক সমীর কান্তি দে, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক ভুবন নাথ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি জেলা কমিটির দপ্তর সম্পাদক সুজন দেবনাথ বাবু প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনে আলোচনা পর্ব শেষে কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে ডা.সুমন শর্মাকে সভাপতি ও অনিল কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া পৌরসভা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর কর্মকর্তারা হলেন কেপি রায় চৌধুরী সহ-সভাপতি, বিপলু দাশ যুগ্ম সম্পাদক, ডা.ফ্লিনটন সুশীল সহ-সম্পাদক, নেপাল সিকদার অর্থসম্পাদক, রাজীব কান্তি দাশ সাংগঠনিক সম্পাদক, অজিত দাশ দপ্তর সম্পাদক, জয়রাম সিকদার তথ্য ও প্রচার সম্পাদক, সমীর চক্রবর্তী সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সৈকত সুশীল সমাজসেবা সম্পাদক, অনিতা সুশীল মহিলা সম্পাদক, বিশাল সুশীল ধর্ম সম্পাদক এবং দিপন দাশ, পলাশ সুশীল, নয়ন সুশীল, মঞ্জু দাশ, অন্তর সুশীল, দিলীপ দাশ, কিশোর সুশীল, বিজন দাশ, ব্রজনাথ দাশ (শাওন), ছোটন দে, প্রবীর দাশ ও দীপক দাশকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।    সম্মেলনে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশ বলেছেন, বিবাদ-বৈষম্যহীন অপসংস্কার মুক্ত একটি সুন্দর সমাজ বির্নিমান করতে হলে সকলকে সততা এবং নিষ্টার সাথে সংগঠনের কল্যানে কাজ করতে হবে। মানুষের কল্যানে কাজ করতে হবে। আশা করবো সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটি তাদের সুন্দর কর্মকান্ডের মাধ্যমে সমাজকে আলোকিত করতে সক্ষম হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *