চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে আদনান ইসফার খুনের ঘটনায় পাঁচ কিশোর আটক

প্রকাশ: ২০১৮-০১-১৮ ১৫:০৪:১৮ || আপডেট: ২০১৮-০১-১৮ ১৫:০৪:১৮

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।বুধবার রাতে জেলার ফটিকছড়ি ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মহিম, সাব্বির, মুনতাসির ও আবদুল্লাহ আবু সাঈদ এবং এসএসসি পরীক্ষার্থী আরমান। এদের মধ্যে মুনতাসিরকে নগরীর বাদুরতলা এবং বাকি চারজনকে ফটিকছড়ি থেকে আটক করা হয়েছে। কলেজিয়েট স্কুলের মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।- জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *