Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৮ ০০:০১:০২ || আপডেট: ২০১৮-০১-১৮ ০০:০১:০২

নিউজ ডেস্ক:
নগরীতে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও ৩১টি কম্পিউটারসহ ১৮ জনকে আটক করেছে র্যাব।
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জলসা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বলেন, ১৮ জন একটি চক্রের সদস্য। তারা নতুন প্রদর্শিত চলচ্চিত্র পাইরেসি করে সিডি বানিয়ে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাদের আটক করেছি।- বাংলানিউজ