Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৮ ১৪:৩১:২৩ || আপডেট: ২০১৮-০১-১৮ ১৪:৩১:২৩

মোঃ এরশাদ, লোহাগাড়া :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অালীসিকদার পাড়া’র মোঃ মাহফুজ (৪০)কে ৫বোতল ফেনসিডেইল সহ অাটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।সে ঐ এলাকার আহমদ কবিরের পুত্র।
এই অভিযানে নেতৃত্ব দেন এসআই জাকির সিকদার ও এএসআই মশিউর রহমান সহ একটি পুলিশের টিম।
এএসআই মশিউর বীর-কন্ঠ’কে জানাই গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭জানুয়ারী (বুধবার) রাত ১২টায় পদুয়া বাজারের পুর্ব পাশে হাই স্কুলের মাঠ এলাকা থেকে তার শরীরে তল্লাশী চালিয়ে ৫বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসি।
সে অনেক অাগে থেকেই মাদক ব্যবসায় জড়িত ছিল। এবার তাকে ফেনসিডেইল সহ আটক করতে সক্ষম হয়েছি।
আটকৃত মাদক ব্যবসায়ী মাহফুজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।