Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৯ ১৭:০৭:৪৪ || আপডেট: ২০১৮-০১-১৯ ১৭:০৭:৪৪

নিউজ ডেস্ক :
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরও একজন আহত হয়েছেন।শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালু শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হোসেন (৩২) ঢাকার জুরাইনের বাসিন্দা মুজিবর রহমানের ছেলে। আর আহত সোহেল মিয়া (৩০) তার বন্ধু।এ দু’জন ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসছিল বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমি বলেন, হতাহতরা মোটরসাইকেলে করে ঢাকা থেকে চট্টগ্রামে আসছিলেন। ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকায় মোটরসাইকেলটি একটি টেম্পোকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আর সোহেলকে ২৬ হাসপাতালের নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।