Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৯ ২৩:৫৫:০৬ || আপডেট: ২০১৮-০১-১৯ ২৩:৫৫:০৬

আলাউদ্দিন, বীর কন্ঠ :
রাত পোহালে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি, বার্ষিক পুরুষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি। উদ্বোধক হিসাবে থাকবেন চট্টগ্রাম -১৫ সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)। প্রধান বক্তা হিসেবে উপস্হিত থাকবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী।
আজ ২০জানুয়ারী শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য মাষ্টার অলি উল্লাহ চৌধুরী।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি চুনতি পানত্রিশা চাম্বী খালে নবনির্মিত রাবার ড্যাম উদ্বোধন করবেন।