Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২০ ১৮:০২:১২ || আপডেট: ২০১৮-০১-২০ ১৮:০২:১২

মোঃ এরশাদ, লোহাগাড়া :
চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহ্যবাহী দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় গৌরবের সাথে ৮০বছর পূর্তি উপলক্ষে ২০জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ১৮ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।
উক্ত বার্ষিক পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, লোহাগাড়ার কৃতি সন্তান, মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বীর বিক্রম পি.এস.সি।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আমলে বছরের প্রথম দিনে সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে।অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রতিনিধি অালহাজ্ব অলি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ মদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা,
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ মহিলা অাওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার কামাল,
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব অালম, লোহাগাড়া থানার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান পি.পি.এম.বার,
উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল অাবছার চৌধুরী,
দক্ষিণ জেলা যুবলীগের তথ্যও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান বিন আব্দুল আজিজের সঞ্চালনায়, প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফোরকান উল্লাহ্ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম.গণি সম্রাট, মামুনর রশিদ মামুন, উপজেলা যুবলীগের অাহবায়ক জহির উদ্দিন সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক জন-প্রতিনিধি, জেলা-উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।