Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২১ ১৫:১৬:৪৭ || আপডেট: ২০১৮-০১-২১ ১৫:১৬:৪৭

স্টাফ রিপোর্টার :
লোহাগাড়া উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত “কিশোর অপরাধ থেকে উত্তরণে সামাজিক সংগঠনের করণীয় শীর্ষক সেমিনার” লোহাগাড়াস্থ একটি সেমিনার হলে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু ছিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বীর কন্ঠের সম্পাদক সাংবাদিক কাইছার হামিদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র উপদেষ্টা ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আব্বাস উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের সেক্রেটারী এডভোকেট মোঃ সাইফুদ্দিন, লোহাগাড়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ হামিদুল হোসাইন, সংগঠনের আজীবন সদস্য প্রবাসী কাজী সাইফুদ্দীন ইয়াহিয়া, মাস্টার রায়হান উদ্দিন, সহ-সভাপতি এনায়েত উল্লাহ চৌধুরী, নির্বাহী সদস্য নাজমুস সাকিব, হাফেজ মুফিজ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় আলহাজ্ব আব্বাসউদ্দিন ও কাজী সাইফুদ্দীন ইয়াহিয়া কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।