চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়ায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবের বাড়ি চুরি

প্রকাশ: ২০১৮-০১-২১ ২১:৫৬:৫৪ || আপডেট: ২০১৮-০১-২১ ২১:৫৬:৫৪

এ.কে. আজাদ:

লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের বাড়িতে এক দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ২০ জানুয়ারি শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনাটি ঘটে। এ সময় সঙ্গবদ্ধ চোরের দল আ.লীগ নেতা মুজিবুর রহমানের নতুন বাড়ির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূল্যবান কাপড়-ছোপড়, জায়গার দলিলপত্র ও  টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী মিলে অনুমান দেড়লক্ষাধিক টাকার মূল্যমানের জিনিস পত্র নিয়ে যায়। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের রূপবান পাড়ার মৃত মীর আহমদের পুত্র।

লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে আধুনগরের সিকদার পাড়া¯’ তাঁর নতুন বাড়ির তালা ভেঙ্গে দেড়লক্ষাধিক টাকার মূল্যমানের জিনিস পত্র নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরের দল। ওই সময় তাঁর জায়গা-জমির মূল্যবান দলিলপত্রও নিয়ে তারা। এ ছাড়াও একই রাতে পাশর্^বর্তী গর্জনিয়া পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র ইব্রাহিম সওদাগরের গোয়ালঘরে ঢুকে তিনটি গরুও চুরি করে নিয়ে গেছে চোরের দলটি। গরু তিনটির মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *