চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় রিক্সারোহী নিহত

প্রকাশ: ২০১৮-০১-২২ ২০:৩৬:৫৮ || আপডেট: ২০১৮-০১-২২ ২০:৩৬:৫৮

 

মিজবাউল হক, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে মিনিট্রাকের ধাক্কায় রিক্সারোহী মো. আবদুল্লাহ (২৫) নিহত হয়েছে। আহত হয়েছে রিক্সা চালক মো: শাহাবউদ্দিন (৪৫)।

২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা উলুবুনিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবদুল্লাহ ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। আহত রিক্সা চালক শাহাবউদ্দিন একই এলাকার মৃত বদন মিয়ার ছেলে। তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রুহুল আমিন বলেন, দুপুর ১২টার দিকে চকরিয়ামুখী বালুবোঝাই মিনি ট্রাক ও মাইক্রোবাস উলুবুনিয়া রাস্তার মাথা এলাকায় পৌছলে মাইক্রোটিকে ওভারটেক করে যাচ্ছিল ট্রাকটি। এসময় বিপরীতমুখী একটি রিক্সাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *