Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২২ ২২:১৬:১২ || আপডেট: ২০১৮-০১-২২ ২২:১৬:৪৬

নিউজ ডেস্ক :
চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু পত্রিকায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাহসিকতাপূর্ণ অবস্থানের জন্য ‘সাহসী সাংবাদিক-২০১৭ সম্মাননা’ পেয়েছেন পত্রিকাটির কক্সবাজার জেলা প্রতিনিধি ইমাম খাইর। সোমবার (২২ জানুয়ারী) বিকালে প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিক এ সম্মাননা দেয়া হয়েছে।
চট্টগ্রামের আন্দরকিল্লা কদম মোবারক লেইন তারাবানু ভবনস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সাঙ্গু ও দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইমাম খাইর।
সম্মাননা গ্রহণকালে তাকে আগামীর পথচলায় আরো সাহসীকতা ও দক্ষতার সাথে কাজ করার জন্য বলেন। এক্ষেত্রে সব ধরণের সহযোগিতা দেয়া হবে বলে জানান।
এসময় যুগ্ম-সম্পাদক বদরুল ইসলাম মাসুদ, মফস্বল সম্পাদক ফারুক হোসেন সিদ্দিকি, দৈনিক প্রিয় চট্টগ্রাম এর মফস্বল সম্পাদক মানস চৌধুরী, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন সিদ্দিকী, চীফ রিপোর্টার ইসমত মর্জিদা ইতি, ইকবাল হোসেন জিসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক ইমাম খাইর কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর যুগ্মবার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
পাশাপাশি কক্সবাজার এর পাঠকপ্রিয় দৈনিক বাঁকখালীর মফস্বল সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান এর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করছেন।– সিবিএন