Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৩ ২৩:২৮:২৪ || আপডেট: ২০১৮-০১-২৩ ২৩:৩০:১৪

মিজবাউল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় খড় বোঝাই পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের বিল্লাপাড়ার মোহাম্মদ নুরুন্নবীর পুত্র মোহাম্মদ বেলাল উদ্দিন ও লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়ার টেন্ডলাপাড়ার মোহাম্মদ শফি। বেলাল কক্সবাজার পানবাজার রোড় হকার্স মার্কেটের সায়েম ফ্যাশনের মালিক।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, খুটাখালী থেকে সাতকানিয়া ফেরার পথে উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় কক্সবাজারগামী খড় বোঝাই একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। নিহত বেলাল ও শফি চকরিয়া উপজেলার খুটাখালীর পীরে কামেল হাফেজ আবদুল হাইয়ের জানাজার নামাজ শেষে সাতকানিয়া ফিরে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির আইসি নুরুল আলম বলেন, দুই মোটর সাইকেল আরোহী মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পিকআপটি চকরিয়ার দিকে পালিয়ে গেছে। পেছনে তাড়া করেও ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি।