চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চকরিয়ার পশ্চিম ঈদমনি  দূর্গা মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০১-২৩ ০০:৪৭:৩৩ || আপডেট: ২০১৮-০১-২৩ ০০:৪৮:৩৪

মিজবাউল হক, চকরিয়া:

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম ঈদমনি পূর্ব বড় ভেওলা হিন্দু পাড়ায় সার্বজনীন অতুলানন্দ স্মৃতি গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে স্থানীয় দূর্গা মন্দিরে ২২ জানুয়ারী বিকালে সরস্বতী পূজা উপলক্ষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মসভার আগে বাণী অর্চনা, গীতাপাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন করেন বাংলাদেশ অচ্যুৎ মিশন চকরিয়া উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা সুভাষ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।

বনমালী দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, বাংলাদেশ অচ্যুৎ মিশন চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী।

ধর্মীয় আলোচনা করেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া উপজেলা সভাপতি মিলন কান্তি দে, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সহ-সভাপতি সুজিত দাশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা সভাপতি সুধীর দাশ, চকরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক সুধাংশু সুশীল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনিল দাশ, তপন সুশীল, ডা.সুমন সুশীল, ভুবন নাথ, শ্রীকান্ত দাশ, মিঠু বসাক, দয়াল দাশ, কমল দে, নিখিল দাশ। সঞ্চালনা করেন বিশ^জিৎ বৈষ্ণব ও কৈলাস দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তপন কান্তি দাশ বলেন, ধর্মের পবিত্র বাণীতে নিহিত আছে মানুষের কল্যাণকর বিষয় গুলো। ধর্মীয় শিক্ষাই একজন মানুষকে পৃথিবীতে সুন্দর জীবন যাপনের পথ দেখায়। তাই ধর্মের বাণী শ্রবণ করতে হবে। তিনি মহতি ধর্ম সভা থেকে অর্জিত জ্ঞান আহরণ করে হিন্দু সম্প্রদায়কে সেইভাবে নিয়মন মেনে চলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *