চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চকরিয়ার বাটাখালী উদয় সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০১-২৩ ২৩:৪০:৪৬ || আপডেট: ২০১৮-০১-২৩ ২৩:৪০:৪৬

 

মিজবাউল হক, চকরিয়া :

চকরিয়া পৌরসভার বাটাখালী উদয় সংঘের উদ্যোগে সরস্বতী বির্সজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা  ২৩ জানুয়ারি বাটাখালী জলদাশপাড়া লাগোয়া মাতামুহুরী নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে। রাম দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান  অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ। ধর্মীয় আলোচনা করেন ধর্ম আলোচক মনোরঞ্জন দেব বর্মন, ধর্মতত্ববিদ মাস্টার মিলন কান্তি দে।

 

প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সুধাংশু সুশীল। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা অদ্বৈত অচ্যুত মিশনের সভাপতি সুজিত দাশ, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বৃটিশবৃদ্ধা কালী মন্দির মহোৎসব কমিটির সাধারণ সম্পাদক সুনীল বিহারী নাথ, মহামায়া সম্পাদক অধ্যাপক জেপুলিয়ান দত্ত জেপু, ডা.সুমন শর্মা, অনিল দাশ, অজিত দাশ, গোপাল বহদ্দার, বাবুল সুশীল, ভুবন নাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ^জিৎ বৈষ্ণব।

 

এসময় প্রধান অতিথি তপন কান্তি দাশ বলেন, ধর্মের পবিত্র বাণী এবং অনুশাসন মেনে চললে যে কারো জীবনে সফলতা আসবে। এতে কোন ধরণের সন্দেহ নেই। তাই সকলকে ধর্মের রীতিমতে জীবন ধারণ করতে হবে।

তিনি বলেন, ধর্ম মানুষকে ভাল পথে আসতে শেখায়, ভাল কাজ করতে অনুপ্রেরণা দেয়। সবাইকে ধর্মের নিয়মনীতি মেনে চলতে হবে। কারণ ধর্মের পদাঙ্ক অনুসরণ করলেই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *