Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৩ ১৭:৫৩:৫৬ || আপডেট: ২০১৮-০১-২৩ ১৭:৫৩:৫৬

নিউজ ডেক্স :
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিশ্বের সাথে সমন্বয় রেখে আমরা এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল(SDG)-৬.২ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। চট্টগ্রাম নগরে মাষ্টারপ্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম ওয়াসার সমন্বিত কর্মপরিকল্পনা সময়ের দাবী।তবে পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আইনি বাধ্যবাধকতা,প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা, প্রকল্পের ভূমি অধিগ্রহন জটিলতাসহ নানামুখী প্রতিকূলতা উন্নয়নের প্রতিবন্ধক।SDG বাস্তবায়ন করতে হলে সেবা সংস্থার সমন্বয় গুরুত্বপূর্ণ নিয়ামক।
বক্তব্যে তিনি বলেন, ভবনে স্যানিটেশন ব্যবস্থা রাখার জন্য সিডিএ’র অনুমতি নেয়া হয়।আর নির্মাণ পক্ষ প্ল্যান নিয়েই শুধু দায়িত্ব সারে।বাস্তবায়নে সেই সনাতনী স্যানিটেশন ব্যবস্থাই কার্যশকর করে।অথচ SDG ৬.২ বাস্তবায়নের অন্যতম একটি প্রস্তাবনা স্যানিটেশন।কিন্তু সিডিএ’র অনুমোদিত স্যানিটেশন কার্যলকর করা না হলে নির্মাণ পক্ষকে কোন রকম জরিমানা বা আইনি পদক্ষেপ গ্রহনের কোন ব্যবস্থা করা হয় না।আমি বলছি সমন্বয়ের কথা।স্যানিটেশন অনুমোদন অনুযায়ী শতভাগ বাস্তবায়নে সিডিএ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তা নিতে পারে। নগর উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দেয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন দায়িত্ব মনে করে।
সিটি মেয়র আরো বলেন,SDG বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী স্যানিটেশন ব্যবস্থা শতভাগ বাস্তবায়নের জন্য সক্ষমতা বৃদ্ধির বিকল্প কিছু নেই। সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্যানিটেশন বিভাগ চালু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে আমি এ বিষয়টি উপস্থাপন করবো।
অন্যদিকে, উন্নয়নের সহায়ক শক্তি বিভিন্ন এনজিও-কে সাথে নিয়ে নগর জুড়ে স্যানিটেশন সার্ভে করা হবে।একই সাথে দীর্ঘমেয়াদী স্যানিটেশনের জন্য একটি কমপ্রিহেনসিভ পরিকল্পনাও গ্রহণ করা হবে।প্রয়োজনে এক্ষেত্রে জনসম্পৃক্তকরণ ও জনসমন্বয় করা হবে।
আজ সকালে হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ওসাপ বাংলাদেশ’র ব্যবস্থাপনায় আয়োজিত মানব বর্জ্য বিষয়ক “গ্যাপ এনালাইসিস”শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেছেন।
সভায় স্যানিটেশন বাস্তবায়ন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট অধ্যাপক আইটি ড. মুজিবুর রহমান।
চসিক প্রধান নির্বাহি মো.সামসুদ্দোহার সভাপতিত্বে কর্মশালায় বুয়েট আইটিএন ড. আশরাফ আলী,পরিবেশপরিচালক মো. আলতাফ হোসেন চৌধুরী,প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন,চুয়েটের অধ্যাপক ড. আসিফুল ইসলাম ,সিডিএ সিটি প্ল্যানার শাহিনুল ইসলাম খান,চসিক প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
ওসাপ বাংলাদেশ চসিককে ডাম্পিংয়ের জন্য একটি ভ্যাকুটেগ গাড়ি উপহার দিয়েছে।কর্মশালায় সিটি মেয়রের হাতে গাড়ি চাবি হস্তান্তর করা হয়েছে।